জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিল্লাল হোসেন 
যশোরের বাঘারপাড়া বাসুয়াড়ি ইউনিয়নের জয়রামপুর গ্রামের জামাল হোসেন ও সেলিম খানের বিরুদ্ধে প্রাণনাশ, জমি ও ঘের দখলের হুমকির অভিযোগে ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন ও তার প্রতিবেশীরা এই সংবাদ সম্মেলন করে। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোকসেদ আলী খানের কন্যা সাবিনা ইয়াসমিন সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় প্রেসক্লাব বসুন্দিয়ায় সংবাদ সম্মেলনে দীর্ঘদিন ধরে করা ষড়যন্ত্র ও ভূমি দখলের অপচেষ্টার অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ পাঠ করে শোনান। অভিযোগে উল্লেখ করা হয় একই গ্রামের জলিল সরদারের ছেলে জামাল সরদার মরহুম মোকসেদ আলীর ১৩৪ শতাংশ জমি চুক্তিপত্রের মাধ্যমে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিল। দীর্ঘ বছর পর সকলের অজান্তেই একই গ্রামের সেলিম খানের জামাতা ফরিদুজ্জামানকে নতুন চুক্তিপত্রের মাধ্যমে জামাল সরদার উক্ত জমি চাষাবাদের জন্য হস্তান্তর করে। বিষয়টি জানাজানি হওয়ার পর দুই পক্ষের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। জটিলতা নিরসনে উভয়পক্ষ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে একাধিক সালিশি বৈঠক হয় । বৈঠকে বারবার মোকসেদ আলী খান এর সন্তানদের নিকট চুক্তিপত্র সহ জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় কিন্তু জামাল সরদার ও সেলিম খান টালবাহানা ও কালক্ষেপণ করে পরিবেশ ঘোলাটে করে। একপর্যায়ে মোকসেদ আলী খানের কন্যা সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে জমি চাষাবাদ শুরু হয়। 
জমি চাষাবাদ ও কেয়ারটেকার হিসাবে নিয়োজিত ইকরামুল কে আকস্মিকভাবে হামলা করে জামাল সরদার ও সেলিম খানের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী। এই ঘটনায় একরামুল মারাত্মকভাবে যখম হয় এবং রাত ১টার সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। এই ঘটনায় একরামুল বাঘারপাড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অপরদিকে ১৩৪ শতাংশ জমির উপর মাছের ঘের দখলে নেয়ার চেষ্টা করলে এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করলে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে উল্লেখ করেন। ১২-৯-২৫ ইং তারিখে দুপুর আনুমানিক একটার সময় মৎস্য ঘেরের পার্শ্ববর্তী একরামুলের বাড়িতে গেলে কিল-ঘুসি ও জুতা-স্যান্ডেল দিয়া আঘাত করে যখম করার ঘটনায় সাবিনা ইয়াসমিন বাদি হয়ে একই দিনে জামাল সরদারের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন প্রাণনাশের হুমকি ও জবর দখলের অপচেষ্টায় থানায় মামলা করার পরও কোন সুফল পাওয়া যাচ্ছে না। দিন দিন ভীতিকর পরিবেশ তৈরি করে চলেছে বিবাদীরা। পুলিশের নেই কোন ভূমিকা ।  এখন আমিও আমাদের পরিবারের সবাই অত্যন্ত ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছি। তিনি আরো বলেন সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণ সমাধানের আশা করছি ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

1

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

2

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

3

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

4

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

5

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

6

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

7

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

8

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

9

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

10

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

11

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

12

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

13

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

14

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

15

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

16

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

17

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

18

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

19

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

20