জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পূর্বধলায় কাকন এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজিবুল ইসলাম।।

নেত্রকোনার পূর্বধলায় কাকন আহমেদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারে এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।নিহত কাকন আহমেদ গৌরীপুর রেলওয়ে স্টেশনে পি-ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মাসুদ কবীর মামুন, আলীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান রহমান পল্লব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুল হাসান রাতুলসহ অনেকে।এসময় বক্তারা বলেন, কাকন হত্যার দুই সপ্তাহ পার হলেও ১৫ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কাকনের পরিবার নানা হুমকির মুখে রয়েছে। কাকন মৃত্যুর আগে হামলাকারীদের নাম-পরিচয় জানিয়েছিলেন। এ ঘটনায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। দুই সপ্তাহ পার হলেও এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত আনুমানিক একটার দিকে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কেলন মিয়ার বাড়ির পাশে একদল দুর্বৃত্ত কাকনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

1

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

2

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

3

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

4

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

5

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

6

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

7

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

8

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

9

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

10

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

11

সুন্দরবন থেকে আট জেলে আটক

12

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

13

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

14

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

15

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

16

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

17

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

18

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

19

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

20