জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ পরিবারকে প্রাণ নাশের হুমকি,থানায় জিডি

মুস্তাফিজুর রহমান।।

ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিবার কে ভয় ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি অভিযোগ উঠেছে আপন চাচা, চাচাত ভাইদের বিরুদ্ধে৷ পুলিশ সদস্যদের বিধবা মা জয়নব বেগম(৬০)বোনেরা প্রাণ নাশের হুমকি পেয়ে আইনের আশ্রয় পেতে ধামরাই থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন৷  
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,পুলিশ সদস্যের বিধবা মা জয়নব বেগম সহ বোনদের ভয়ভীতি প্রাণ নাশের হুমকি দিয়েছে আপন চাচা ১। আঃ কাদের জিলানীর পুত্র শাহিনুর ইসলাম,মেয়ে জুলেখা বেগম৷ 
স্থানীয় সূত্রে জানা যায়,বসত ভিটার জমি সংক্রান্ত বিষয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ঠেকাতে স্থানীয় ভাবে আপোষ করে দেওয়া হয়েছিল৷ চলাচলের রাস্তা মেরামত কে কেন্দ্র পুলিশ পরিবারের উপর এমন হুমকি ধামকি দিয়েছে আপন চাচা ও তার পরিবার৷ 

ডিজির বাদী স্বপ্না. জানান, আমার বাবা ২০ দিন পূর্বে ইন্তেকাল করেছে৷ মৃত্যুর পর থেকেই আমার বিধবা মা আমার বোনদের বিভিন্ন অত্যাচার করছে৷ আমাদের রাস্তা ঘাটে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে৷ আমার মা সহ আমরা ভয় ভীতি নিয়ে মানবেতর জীবনযাপন করছি৷ আমার ভাই পুলিশের চাকরি করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনগত সহযোগিতা কামনা করছি৷ 
ভুক্তভোগি পুলিশ সদস্যসের মা জয়নব বেগম বলেন,আমার স্বামী কিছু দিন পূর্বে ইন্তেকাল করেছে৷ একটি ছেলে বাড়িতে থাকে না পুলিশে চাকরী করে৷ আমার স্বামীর মৃত্যুর পর থেকেই আমার উপর বিভিন্ন অত্যাচার শুরু করছে৷ আমাদের ক্রয়কৃত জমিতে বাধা প্রধান করছে৷ রাস্তা মেরামত করতে গেলে ভয় ভীতি দেখায়৷ 
অভিযুক্ত আব্দুর কাদের অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কোন ভয়ভীতি, প্রাণ নাশের হুমকি দেইনি৷ আর বাড়ির সামনে ২.৫ শতাংশ যে জমি নিয়ে জটিলতা আমার ভাই যার কাছ থেকে জমি ক্রয় করেছে তার আগে আমি তার বাবার কাছ থেকে ক্রয় করেছি৷ যেহেতু জমি কাগজ পত্রের বিষয়,এটা নিয়ে একাধিক বার স্থানীয় ভাবে বসে আমার পক্ষেই রায় দিয়েছে৷ এলাকাবাসী সকলে মিলে আমার জমির উপর দিয়ে আমার ভাইয়ের পরিবারের চলাচলের কথা বললে আমি রাস্তা দিয়েছে৷ তার পর ও তাদের চলাচলের কোন সমস্যা মনে হলে আমার ভাতিজা পুলিশে চাকরি করে সে যেভাবে চাইবে আমি সেই ভাবে দিব৷ 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

2

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

3

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

4

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

5

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

6

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

7

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

8

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

9

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

10

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

11

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

12

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

13

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

14

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

15

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

16

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

17

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

18

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

19

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

20