জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

  
মনিরুজ্জামান মনির
০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা কারাগার, প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত হলো “বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫”। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ”—যার মাধ্যমে সংশোধন ও পুনর্বাসনের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কারা উপ মহাপরিদর্শক জনাব মোঃ আলতাব হোসেন। তার আগমনেই শুরু হয় সম্মাননা পর্ব—সশস্ত্র অভিবাদন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পুরস্কার বিতরণের আগে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।

প্রধান অতিথি তার বক্তব্যে কারাবন্দিদের সংশোধন ও সামাজিক পুনর্বাসনে কারাগারের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “আলোর পথই পারে একজন মানুষকে প্রকৃত নিরাপত্তা দিতে।” পুরস্কারপ্রাপ্ত বন্দি ও কর্মকর্তাদের সাফল্যকে তিনি দেশের সংশোধন ব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

· ড্রিল পারদর্শিতায় শ্রেষ্ঠ: কারারক্ষী মো. শহিদুল ইসলাম শিমুল
· ভালো কাজের স্বীকৃতি: কারারক্ষী মো. রোমান মিয়া
· মাদক প্রতিরোধে বিশেষ অবদান: ফয়সাল আহমেদ

অনুষ্ঠানে জেল সুপার মো. তারিকুল ইসলামের স্বাগত বক্তব্যের পাশাপাশি জেলার কাজী মাজহারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ছিল শৃঙ্খলা, আনুষ্ঠানিকতা ও সৌহার্দ্যেপূর্ণ। পরবর্তীতে প্রধান অতিথি কারাভ্যন্তর পরিদর্শন, বন্দিদের খেলা উদ্বোধন ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে জলদি গতিতে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এরপর প্রধান অতিথি কারাভ্যন্তর পরিদর্শন করেন এবং বন্দিদের আয়োজিত খেলা উদ্বোধন করেন। আগত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই আয়োজন কারাবন্দিদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করেছে এবং সংশোধন প্রতিষ্ঠান হিসেবে কারাগারের ভূমিকাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
মনিরুজ্জামান মনির

 

 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

1

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

2

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

3

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

4

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

5

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

6

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

7

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

8

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

9

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

10

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

11

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

12

সত্যি চুমু নাকি এআই

13

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

14

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

15

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

16

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

17

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

18

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

19

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

20