জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পি আর পদ্ধতির নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে-মাওলানা মোঃ শাহজাহান

তাজ মাহমুদ।।

১৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং শনিবার সকাল ৮ টায় রাঙ্গামাটির এক  মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার এক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত রুকন  সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মোঃ শাহজাহান এ কথা বলেন।
সংগঠনের জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মানছুরুল হকের পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্রগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্রগ্রাম অঞ্চল০ টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ও জাফর সাদিক। 
এছাড়াও উপস্থিত ছিলেন  আল আমীন ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ২ মাওলানা রুরুল আলম সিদ্দিকী, জেলা প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল করিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে নির্বাচন হতে হলে তার পূর্বে সকল সংস্কার কার্যকর করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে। সকল হত্যার বিচার করতে হবে। পিলখানা হত্যার বিচার, মতিঝিল শাপলা চত্বরের গণহত্যার বিচার, আয়নাঘরের বিচার, গুমের বিচার, চব্বিশের জুলাই-আগস্ট গনহত্যার বিচার সম্পুর্ন করে নির্বাচন দিতে হবে। যুদ্ধাপরাধের নামে রাজনৈতিক প্রতিহিংসার ও জুডিশিয়াল কিলিংয়ের নামে জামায়াতের শীর্ষ নেতাদের সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। 
তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। যেকল নেতারা রাজনীতি করতে করতে দাড়ি চুল পাকিয়ে ফেলেছেন কিন্তু পিআর পদ্ধতি বুঝেন না তাদের উদ্দেশ্যে বলেন পিআর পদ্ধতিতে যে দেশে নির্বাচন হয় সেখানে গিয়ে আপনার প্রশিক্ষন নিয়ে আসবেন। পিআর পদ্ধতি চালু হলে ভোট কেদ্র দখলের রাজনীতি বন্ধ হয়ে যাবে, কালো টাকা ছড়াছড়ির প্রভাব থাকবে না, স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকবে না তাই তারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না। 
তিনি আরো বলেন, বর্তমানে নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে একদল, কিন্তু নির্বাচন হলে তারা ভোট বর্জন করে। ডাকসু আর জাকসু তার বাস্তব প্রমান। বর্তমানে দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। সেই হাওয়ায় সাধারন ছাত্ররা ইসলামী পক্ষের শক্তিকেই বাছাই করেছে। এ ধারাবাহিকতায় সারাদেশের সকল পর্যায়ের নির্বাচনে দেশের জনগন এবার ইসলামী শক্তিকেই বেছে নিবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এজন্যে আমাদের সকলকে পরিকল্পিতভাবে এবং সামাজিক কাজের মাধ্যমে সমাজের সকল মানুষের নিকট আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে দাড়িপাল্লার দাওয়াত পৌছে দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

1

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

2

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

3

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

4

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

5

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

6

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

8

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

9

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

10

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

11

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

12

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

13

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

14

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

15

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

16

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

17

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

18

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

19

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

20