জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পিএসসির অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এস এম সিয়াম।।
বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে একীভূত করার ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে বিভাগীয় ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে  শেষ হয় । 

এসময় শিক্ষার্থীরা “পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না”, “চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এমন বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। 

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, “বাংলা সাহিত্যের আলাদা সত্তা আছে। ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। ভাষা বিজ্ঞানকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হলে আলাদা করে করুন; কিন্তু বাংলা সাহিত্যের সাথে একীভূত করার চেষ্টা করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”

সমাবেশে আরেক শিক্ষার্থী এস এম মুন্না বলেন, “৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম সরকার শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ভাষাবিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই; আপত্তি হচ্ছে বৈষম্যের।”

বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন এবং দ্রুত পিএসসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

1

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

2

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

3

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

4

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

5

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

6

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

7

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

8

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

9

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

10

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

11

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

12

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

13

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

14

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

15

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

16

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

17

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

18

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

19

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

20