জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে যৌথ কর্মী সভা


মোঃ মশিউর রহমান

সাংগঠনিক শক্তি বাড়াতে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান প্রধান অতিথির**
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী যৌথ কর্মী সভা।
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে চড়কডাঙ্গা বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় কর্মী সভাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক, সাবেক সংসদ সদস্য (দিনাজপুর–৫), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি। তিনি কর্মী সভায় বক্তব্য রাখেন এবং দলের বর্তমান পরিস্থিতি, তৃণমূলের করণীয় ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তার বক্তব্যে তিনি বলেন,

“বিএনপির শক্তির মূল ভিত্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ের রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, স্থানীয় সমস্যা, ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি এবং কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় নেতারা বলেন,
– তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এই ধরনের নিয়মিত কর্মী সভা জরুরি।
– আগামী দিনের আন্দোলনে মাঠের কর্মীরাই হবে প্রধান শক্তি।
– সংগঠনের ভেতর বিভক্তি নয়, ঐক্যই হবে সাফল্যের মূল চাবিকাঠি।
আলোচনা শেষে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি এবং সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

2

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

3

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

4

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

5

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

6

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

7

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

8

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

9

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

10

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

11

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

12

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

13

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

14

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

15

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

16

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

17

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

18

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

19

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

20