জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

 মোঃ রাতুল হাসান লিমন

ঢাকার উত্তরার দীর্ঘদিনের পানি ও গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে জনগণের নিত্যদিনের এই ভোগান্তি দূর করাই হবে অন্যতম প্রধান কাজ।
রাজধানীর উত্তরায় পানি ও গ্যাসের সংকটকে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নিয়মিত বিল পরিশোধ করার পরও অনেক মানুষ ঠিকমতো পানি ও গ্যাস পাচ্ছেন না, যা অগ্রহণযোগ্য।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের ক্ষেত্রে নানা ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। এ অবস্থার পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, গ্যাস সংকট দূর করতে হলে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে হবে।
তিনি আরও বলেন, শুধু উত্তরাই নয়, সারা দেশেই পানির সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের খাল-বিলগুলো ভরাট হয়ে গেছে এবং প্রতিবেশী দেশের বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। এসব কারণে কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে।
তারেক রহমান জানান, এই সংকট মোকাবিলায় বিএনপি খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনা ও সারাদেশের পানি সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, উত্তরার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’-এ উত্তরার জনগণের ভূমিকার কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উল্লেখ্য, এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর ও ময়মনসিংহে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

1

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

2

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

3

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

4

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

5

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

6

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

7

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

8

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

9

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

10

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

11

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

12

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

13

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

14

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

15

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

16

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

17

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

18

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

19

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

20