জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পানছড়ির ১০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিজিবি সেক্টর কমান্ডার

একরামুল হক পানছড়ি প্রতিনিধি

“পাহাড়ি-বাঙালি আলাদা কোন জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি।” – খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি এমন মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে ধৈর্যের সাথে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। বিজিবি-র পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর নিবিড় সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের আওতাধীন ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাস সাহা, সাধারণ সম্পাদক অসিম ত্রিপুরা, কেন্দ্রীয় দেবালয় মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ দেব, আদি ত্রিপুরা পাড়া দুর্গা মণ্ডপ সভাপতি ভীম ত্রিপুরা, লোগাং হেডম্যান পাড়া দুর্গা মণ্ডপ সভাপতি আনন্দ মোহন রোয়াজা প্রমুখ। এছাড়াও ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা) সহ উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার বলেন, পূজা মণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি পূজা সংশ্লিষ্ট সবাইকে সচেতন থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি খাগড়াছড়ির সাধারণ জনগণের পাশে থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

1

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

2

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

3

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

4

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

5

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

6

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

7

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

8

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

9

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

10

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

11

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

12

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

13

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

14

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

15

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

16

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

17

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

18

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

19

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

20