মোঃ নূর আমিন রহমান।।
লালমনিরহাটের পাটগ্রামে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্র সমন্বয়ক গোলাম আজমকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী থানা পাড়ার শুভ জুয়েলার্সের মালিক শুভ শর্মার মোবাইল ফোন ছিনতাই করে গোলাম আজম। পরে মোবাইলটি নিজের কাছে রেখে দুইটি ব্যাংকের ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে মোট ২ লাখ ৬৪ হাজার ৫শ টাকা তুলে নেয়।
গত রাতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইলসহ গোলাম আজমকে আটক করে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন