জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ


রাজবাড়ীর পাংশায় চাঁদার টাকা না দেওয়ায় মো. সিরাজুল ইসলাম বিশ্বাস (৪৫) নামের এক ব্যবসায়ীর ওপর অতর্কিত মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় বাজার এলাকায়। মারপিটের শিকার সিরাজুল ইসলাম ওই ইউনিয়নের বয়রাট মাজাইল গ্রামের নুরুল ইসলাম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাহের মোড়ে পাটের ব্যবসা করে আসছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সিরাজুল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গেলে শাফিরুল, সবুজ, লিংকন ও সবুজ-২ নামের চারজনসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়। এর আগে অভিযুক্তরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে লোহার রড, হকি স্টিক ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বুধবার (২৭ আগস্ট) আমার দোকানে হালখাতা চলছিল। এসময় পাট্টা গ্রামের শাফিরুলের নেতৃত্বে কয়েকজন এসে প্রথমে কিছু খাওয়ানোর কথা বলে। আমার কাছে তোরা কি খাবি, আর তোদেরকেই বা আমি কি খাওয়াবো? তখন তারা বলে খাওয়াতে হবে না ৫ লক্ষ টাকা দিতে হবে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় তারা বৃহস্পতিবার সকালে দোকানে এসে লোহার রড, হকি স্টিক ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করেছে এবং আমার মহাজনকে দেয়ার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসছিলাম ও ব্যবসায়ের জন্য দোকানে রাখা প্রায় ৫ লক্ষ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।”

এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

গুরুতর আহত সিরাজুল ইসলামকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেন।

অভিযুক্ত শাফিরুল মুঠোফোনে বলেন, “আমার দুলাভাই বশিরের সঙ্গে সিরাজুলের ব্যবসায়িক লেনদেন ছিল। হালখাতায় টাকা পরিশোধ করতে না পারায় সে আমার দুলাভাইকে মারপিট করেছে। এ নিয়ে আমিসহ গ্রামের কিছু লোকজন কথা বলতে গেলে তার সঙ্গে হাতাহাতি হয়।”

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, "হালখাতায় টাকা কম দেয়াকে কেন্দ্র করে এধরণের একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

1

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

2

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

3

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

4

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

5

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

6

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

7

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

8

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

9

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

10

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

11

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

12

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

13

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

14

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

15

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

16

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

17

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

18

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

19

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

20