মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশা পৌরসভার পুরাতন বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে চামেলী বেগম (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে স্বামীর নিজ ভবনে এ ঘটনা ঘটে। চামেলি বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।

 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক ১টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। স্বামী কামাল মন্ডল জানান, রাত একটার দিকে ঘুম ভেঙে চামেলীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া না পাওয়ায় ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে দেখা যায়, চামেলী বেগম ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চামেলী ও কামাল দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার খবর পেয়ে পাংশা থানার এসআই ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছান।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

1

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

2

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

3

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

4

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

5

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

6

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

7

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

8

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

9

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

10

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

11

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

12

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

13

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

14

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

15

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

17

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

18

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

19

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

20