জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ‘ওপেন হাউস ডে’ — পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার শান্তি ও নিরাপত্তায়

আল আমিন।।

পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতবিনিময় এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ওপেন হাউস ডে”। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে থানার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ময়নুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “পুলিশ-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”এছাড়া বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার) এবং পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
 
বক্তাগণ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং মূল্যবান পরামর্শ দেন।পুলিশ-জনতার এ সংলাপভিত্তিক আয়োজন এলাকার মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে, যা পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

1

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

2

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

3

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

4

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

5

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

6

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

7

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

8

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

9

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

10

সত্যি চুমু নাকি এআই

11

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

12

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

13

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

14

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

15

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

16

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

17

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

18

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

19

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

20