Mst: Meherun Nesa
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের

 সাইদার ইসলাম

জয়পুরহাটের পাঁচবিবিতে ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে মহীপুর ভাসানী স্মৃতি সংসদ আয়োজনে আটাপুর ইউপি চেয়ারম্যান  আবু’র সার্বিক পৃষ্ঠপোষকতায় মহীপুর হাজী মহসীন সরকারী কলেজ মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। 
সন্ধ্যায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক লালনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মহীপুর হাজী মহসীন সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেন।   
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহীপুর হাজী মহসীন সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইবনে আবু সাঈদ, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, উচাই জেরকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, মহীপুর মাওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, ঢাকা শ্যামলী টেক কেয়ার হাসপাতালের পরিচালক ওয়াহেদুজ্জামান (জনি), উচাই গ্রীণ ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ একেএম আবু রায়হান। 
এসময় সেখানে আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা: রেজাউল হক, উচাই জেরকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক তাইজুল ইসলাম, যুবনেতা মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল ইসলাম মামুন, ক্রিড়া সংগঠক মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম ইসলাম মানিক, আবু নাছেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দল মহিপুর ভাসানী স্মৃতি সংসদকে একটি বড় ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে একটি ছোট ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার হিসাবে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। এছাড়াও খেলা দেখার সেরা দর্শক, গ্রামপুলিশ, বাদাম বিক্রেতাসহ অনেকে পুরস্কার প্রদান করা হয়। রাত সাড়ে ৮ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

1

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

2

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

3

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

4

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

5

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

6

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

7

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

8

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

9

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

10

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

11

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

12

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

13

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

14

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

15

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

16

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

17

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

18

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

19

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

20