ফাহিম ইসলাম খান হৃদয়
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব, হাসপাতালেই পরীক্ষা দিলেন হাজেরা

লালমনিরহাটে সম্মান শ্রেণির (মাস্টার্স) পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন হাজেরা খাতুন নামে এক পরীক্ষার্থী। পরে তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় পরীক্ষা দেন।
বুধবার (১৪ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সন্তান প্রসব করেন। তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে ব্যবহারিক পরীক্ষা দিতে এসেছিলেন।
হাজেরা খাতুন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়ানের চর বজরা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির পরীক্ষার্থী।
হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্র জানায়, ৫ বছর সংসার জীবনে এক মেয়ে সন্তানের জননী হাজেরা খাতুন সংসারের পাশাপাশি লেখা পড়া চালিয়ে যান। স্বামীর বাড়িতে থেকেও সম্মান শ্রেণিতে পড়তেন। গর্ভে সন্তান নিয়ে মাস্টার্স সকল পরীক্ষা শেষে বুধবার ছিল ব্যবহারিক পরীক্ষা। স্বামীসহ অটোরিকশা যোগে বাড়ি থেকে হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজ কেন্দ্র আসছিলেন হাজেরা খাতুন। কলেজ গেটে পৌঁছার পূর্বে হঠাৎ প্রসব বেদনায় ছটফট করলে ফোন দেন কলেজ কেন্দ্র সচিবকে। তিনি খবর পেয়ে তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দেন
অবশেষে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকদের তত্ত্ববধানে হাজেরা খাতুন সন্তান প্রসব করেন। পরে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক হাসপাতালে গিয়ে তার পরীক্ষা গ্রহণ করে নবজাতককে উপহার প্রদান করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে কুড়িগ্রামে নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
হাজেরা খাতুনের স্বামী আব্দুর রশিদ বলেন, আমাদের বিয়ে ৫ বছরের সংসারে একজন মেয়ে সন্তান রয়েছে। আজকে একজন ছেলে সন্তান পেয়েছি। কেন্দ্রে পৌঁছার পূর্বে প্রসব বেদনা শুরু করে পরীক্ষা কেন্দ্রে অবগত করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হাজেরা ও সন্তান সুস্থ রয়েছে। তাদেরকে নিয়ে বাড়ি ফিরছি।
সরকারি আলীমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মোজাম্মেল হক বলেন, কেন্দ্রে পৌঁছার পূর্বে প্রসব বেদনা উঠলে তারা আমাদের ফোনে অবগত করে। পরে তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। সন্তান প্রসব হলে হাসপাতালেই তার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, নরমাল ডেলিভারি হলে হাজেরা খাতুন ছেলে সন্তান প্রসব করেন। বর্তমানে নবজাতক ও প্রসূতি দুজনে সুস্থ রয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

1

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

2

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

3

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

4

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

5

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

6

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

7

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

8

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

9

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

10

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

11

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

12

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

13

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

14

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

15

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

16

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

17

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

18

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

19

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

20