জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালী - ১ আসনে জমে উঠেছে মনোনয়ন দৌড় সরব সম্ভব্য প্রার্থীরা

মোঃ আবদুর রহিম মেহেদী, স্টাফ রিপোর্টার পটুয়াখালী। 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-১ আসনের (সদর-মির্জাগঞ্জ-দুমকী) জন্য মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির তিন নেতা এবং জাকের পার্টি, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের একজন করে নেতা। এ আসনে জামায়াত আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি থেকে মনোনয়ন প্রার্থীর তালিকায় রয়েছেন, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধূরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মজিবুর রহমান টোটন। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতী হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো: নাজমুল আহসান।

জাকের পার্টি থেকে প্রার্থী হতে চান কেন্দ্রীয় ওয়াকিং কমিটির সদস্য, বরিশাল বিভাগের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলার সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান বাবুল। ইলসামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী হয়েছেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান। গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম। মনোনীত এবং মনোনয়ন প্রার্থীদের তৎপরতায় এরই মধ্যে জমে উঠেছে ভোটের রাজনীতি।

শহর থেকে শুরু করে গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে নির্বাচনি আমেজ। নেতারা প্রায় প্রতিদিনই দলীয় নেতা-কর্মীর সঙ্গে বৈঠক, মতবিনিময়, মসজিদে নামাজ আদায় ও কুশল বিনিময় করছেন। তারা নানান সামজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। ফলে ভোট নিয়ে রাস্তার মোড়ে, নগর-বন্দর, হাট-বাজার, হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।
যারা মনোনয়ন প্রার্থী তারা মনোনয়ন পেতে দলের হাইকমান্ডে চালাচ্ছেন জোর লবিং তদবির। ধারণা পাওয়া গেছে, আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির পক্ষে মাঠ এখন অনেকটাই চাঙা। প্রার্থিতার ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধূরী বলেন, মনোনয়ন হলো দলের সিদ্ধান্ত। একজন প্রার্থীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করেই মনোনয়ন দেওয়া হয়। দল যাকেই মনোনয়ন দেবে আমরা বিনা বাক্যে তার হয়ে কাজ করব।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমি চাই একজন রাজনীতিবিদই ইলেকশন করুক। তবে আমি দল করি, দলের সিদ্ধান্তের বাইরে যাব না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হিসেবে মনোনয়ন চাইব। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমরা জেলার চারটি আসনে মিটিং করেছি। এরপর আমরা জনগণের কাছে যাব। হাট-বাজার, শহর-বন্দরে ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং ভোটারদের দ্বারে দ্বারে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

1

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

2

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

3

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

4

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

5

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

6

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

7

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

8

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

9

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

10

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

11

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

12

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

13

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

14

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

15

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

16

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

17

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

18

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

19

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

20