জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রীর মৃত্যু

মোঃ আবদুর রহিম মেহেদী।।

পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত স্কুলছাত্রী জয়ত্রী দেবনাথ (১৪) শহরের সবুজবাগ ১ম লেন এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে। সে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 
পরিবার সূত্রে জানা যায় তিনদিন আগে জ্বরে আক্রান্ত হয় জয়ত্রী। জ্বর না কমায় রবিবার রাতে তাকে স্থানীয় জনস্বাস্থ্য সেবা ক্লিনিকে চিকিৎসক আবু বকর সিদ্দিককে দেখানো হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি হাসপাতাল ভর্তির পরামর্শ দেন। রাতেই জয়ত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ও মঙ্গলবার বিকেল পর্যন্ত তার অবস্থার অবনতি হলে হাসপাতালের পক্ষ থেকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়।
মঙ্গলবার বিকেলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে বরিশাল চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়। পরে রাতেই মরদেহ নিজ বাসায় আনা হয়। জয়ত্রীর মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মৌসুমে পটুয়াখালীতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৩ জন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

1

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

2

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

3

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

4

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

5

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

6

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

7

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

8

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

9

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

10

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

11

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

12

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

13

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

14

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

15

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

16

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

17

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

18

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

19

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

20