এস এম শামীম আহমেদ।।
জেলার বাউফল উপজেলাধীন কেসবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী মোঃ ইব্রাহিম খলিলের সাধার ডায়রী সুত্রে যানা যায়। ঘটনার তারিখ অর্থাত গত ৩ জুলাই ২০১৩ ও ১২ এপ্রিল ২০১৭ তারিখ মোট ১৩.৩৩ শতক জমি চাচা আব্দুল হালিমের নিকট থেকে সাব কবলা মূলে মালিক হয় মোঃ ইব্রাহিম। পরবর্তীতে উক্ত
জমি বিক্রেতা আমার ক্রয় কৃত জমি আমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলেও পরবর্তীতে উক্ত জমির অন্য শরিক আঃ সালাম সিকদার, মোঃ আমিনুল ইসলাম,মোঃ মাইনুল ইসলাম, ও নুপুর বেগমরা আমার জমি জোর জবরদস্তি করে দখল করে নেয় এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে। এ বিষয় গত ০৪ এপ্রিল আমার জমিতে জোর করে ঘর নির্মান করিতে গেলে আমি নিষেধ করি। এ সময় বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে আঘাতের উদ্দেশ্য আগাইয়া আসলে স্থানীয়দের সহয়তায় রক্ষা পাই। আমাকে মারপিট করার জন্য দেশীয় অস্ত্র , ছেনা, শাবল ও কুড়াল এবং চাপাতি নিয়া আমাকে খুন করার উদ্দেশ্যে আগাইয়া আসিলে আমি ঘটনাস্থল হইতে চলে গেলে কোন ভাবে জীবন রক্ষা পাই। পরবর্তীতে ১নং বিবাদী আঃ সালাম সিকদার এর প্রবাসী পুত্র আসাদুল হক জীয়ন (জীষন সিকদার) ০৬ এপ্রিল রাত অনুমান ৮.০০-৯.০০ ঘটিকার মধ্যে তাহার ব্যবহত প্রবাসী মোবাইল ফোন নং- ৩০৬২০৮-২৫২৬২ হইতে আমার ব্যবহৃত মোবাইল ফোন নং- ০১৭২০-৬০১৮১২ রে আমাকে গালাগালি সহ বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি দেয়া। এই বলিয়া হুমকি দিয়া বলে যে, আমার দেশীয় লোকজন দিয়া তোর মাথা দেহ থেকে বিছিন্ন করিয়া দিবো। সে আরও বলে প্রয়োজন হলে সে আমার জন্য ১ কোটি টাকা খরচ করতে পিছপা হবে না। এ বিষয় ০৭ এপ্রিল আঃ সালাম সিকদার এর আরএক প্রবাসী ছেলে মাহবুব সিকদার (মারুফ সিকদার) ফেইসবুক আইডির মাধ্যমে আমার ব্যাবহৃত ফেসবুকে একাধিক বার ফোন করে হত্যার হুমকি দেয় এবং আমাকে হত্যা করার জন্য বাড়িতে ভাড়া করে সন্ত্রাসী নিয়ে আসে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে। আমি গত ০৮ এপ্রিল এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গেকে নিয়ে উক্ত বিষয়টি সমাধানের জন্য সালিশে বসি কিন্তু তাহারা সানিশির বিষয় একমত না হওয়ায় চূড়ান্তভাবে কোন সিদ্ধান্ত গৃহিত না হওয়ায়, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হইলে ২নং বিবাদী মোঃ আমিনুল ইসলাম ও ৩নং বিবাদী মোঃ মাইনুল ইসলাম ক্ষিপ্ত হইয়া একাধিক মোটরসাইকেল নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে ধাওয়া করলে আমি ভয়ে ঢাকায় পালিয়ে আসি। বিবাদীরা ক্ষমাতাচ্যুত ফ্যাসিবাদ সরকারের আমলে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার উপর নির্যাতন করে এবং জোর পূর্বক আমার সম্পত্তি দখল করে। ইহাছাড়াও বিবাদীরা ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দলীয় ক্যাডারদের সহযোগীতায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বিভিন্ন লোকজনের জমি দখল, ঘর-বাড়ি দখল করা সহ অমানবিক নির্ঘাতন করিয়া রক্তাক্ত জখম করে। জুলাই ছাত্র আন্দোলনের সময় বিবাদীরা বিভিন্ন সময় ফ্যাসিবাদী সরকারের পক্ষ হয়ে ছাত্রদের উপর জুলুম নির্যাতন করেছিলো। বর্তমানে বিবাদীরা অন্যদলের সাথে যুক্ত হয়ে পুনরায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া আসিতেছে। বিবাদীদের প্রবাসী ভাই মোঃ মাহবুব (মারুফ সিকদার) ও মোঃ আসাদুল হক জীবন (জীবন সিকদার) অগনিত টাকা ব্যয় করিয়া বিবাদীদের মাধ্যমে এলাকায় ফ্যাসিবাদ কায়েম করিতেছে। তাহারা তৎকালীন ফ্যাসিবাদের দোসররা মাদক চোরাকারবারি ব্যবসার গটফামায় ছিল। বিবাদীদের জন্য বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় নিজের গ্রামের বাড়িতে যেতে পারছি না। যার কারনে উক্ত বিষয়টি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তার নির্দেশে ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের নিরাপত্তার স্বার্থে এ সাধারণ ডায়রী করি। সেই সাথে ডায়েরিতে উল্লেখিত বিষয় তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানান। একই সাথে উক্ত বিষয় জেলার সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার দাবী করেন।
মন্তব্য করুন