জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানি মুক্ত তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানে, পঞ্চগড় জেলার বোদা উপজেলায় দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়া নজির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন । 

এ সময় সহকারী কমিশনার ( ভূমি) এস এম ফুয়াদ,ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা ও ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।  বোদা উপজেলা সদরে একটি এবং উপজেলার পাঁচপীর  ইউনিয়নের পাঁচপীর বাজারে এই দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 জানা গেছে, এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা, সরকার নির্ধারিত ফি প্রদান করে , বাড়ির পাশে হয়রানি মুক্ত ভূমি সেবা গ্রহণ করবেন। ভূমির মালিকদের হয়রানি ও দুর্ভোগ কমাতে বাড়ির পাশেই এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজির জানান। এই সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে ভূমির মালিকরা উপজেলা সদরের ভূমি অফিসে না এসেই,নিজ ইউনিয়নে অতি সহজে এই সেবা গ্রহণ করতে পারবেন।এতে তাদের অর্থ ও সময় দুটোই বাঁচবে। 

এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা সরকার নির্ধারিত ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা গ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর জমা, আপত্তি দায়ের, দাখিলাতের প্রিন্ট কপি গ্রহণ, নামজারীর আবেদন, নামজারির ফি জমা, অনলাইন নামজারির খতিয়ানের প্রিন্ট কপি গ্রহণ, নামজারির খতিয়ান,রেকর্ডীয় খতিয়ান, পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন,খাস জমির অবস্থান জানা  ও বন্দোবস্ত প্রাপ্তির আবেদন দাখিল, কবুলিয়ত ফরম পূরণ, অর্পিত সম্পত্তির লিজ ও নবায়নের আবেদন, পরিত্যক্ত সম্পত্তির  লিজ ও ভাড়া প্রদানের আবেদন, সায়রাতমহল নিজের আবেদন ও অর্থ জমা দান, মৌজা ম্যাপের জন্য আবেদন ও গ্রহণ এবং মিস কেসের আবেদন করা এ সকল সেবা গ্রহণ করতে পারবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

1

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

2

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

3

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

4

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

5

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

6

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

7

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

8

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

9

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

10

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

11

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

12

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

13

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

14

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

15

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

16

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

17

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

18

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

19

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

20