জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে হত্যা করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

নাফিজুল ইসলাম

নড়াইল সদর উপজেলায় অটোভ্যান ছিনতাইয়ের জন্য ১৫ বছরের কিশোর আমিনুল বিশ্বাস ওরফে আলিফকে নির্মমভাবে হত্যা করেছে তারই পরিচিত দুই যুবক। হত্যার পর অনুশোচনায় তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (৬ অক্টোবর) মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যা (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা দুজনেই নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের বাসিন্দা।

নিহত আলিফ একই উপজেলার ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এসব তথ্য জানান।
পূর্বপরিকল্পিত হত্যা

পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) রাতে আলিফকে অটোভ্যানসহ কৌশলে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্ত মিনারুল ও হৃদয়। এরপর কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয় তাকে। গভীর রাতে নড়াইল সদরের দেবভোগ এলাকার নুড়িতলা বিলের পাশে নিয়ে ঘুমন্ত অবস্থায় হৃদয় তার পা চেপে ধরে এবং মিনারুল গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে আলিফের মোবাইল ও নগদ টাকা নিয়ে তার মরদেহ পাশের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে তারা। হত্যার পর হৃদয়ের মামার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং ফজরের আজানের পর মসজিদে গিয়ে নামাজ পড়ে।

জবানবন্দিতে সব স্বীকার

ঘটনার দুদিন পর আলিফের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন মিনারুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং মরদেহের অবস্থান জানায়। পরে তার দেখানো স্থান থেকে কচুরিপানার নিচে চাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় নিহত আলিফের মোবাইল ফোন।

ছিনতাইয়ের টাকাই মোটিভ

পুলিশ সুপার জানান, আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে অভিযুক্তরা জানিয়েছে, সামান্য কিছু টাকা ও ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এই হত্যাকাণ্ড ঘটায়। অনুশোচনায় পরে মসজিদে নামাজ পড়ে ক্ষমা চান তারা।

পুলিশের বার্তা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “অপরাধ কখনো নিখুঁত হয় না। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ রেহাই পায় না। সবাইকে আইন মেনে চলার ও অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

1

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

2

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

3

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

4

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

5

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

6

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

7

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

8

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

9

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

10

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

11

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

12

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

13

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

14

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

15

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

16

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

17

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

18

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

19

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

20