মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে রাস্তার পাশে সরকারি সড়কের গাছ কর্তনের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে সরকারি সড়কের গাছ অবৈধভাবে কর্তন করেছে এক ব্যক্তির। অভিযোগ পাওয়ার পর পুলিশ গাছ উদ্ধার করে মিল মালিকের কাছ থেকে জিম্মি নিয়েছে এবং তদন্ত শুরু করেছে।  
  
গত ৩০ মে (শুক্রবার) সকাল ৯টায় কালিয়া উপজেলার নড়াগাতীতে কলাবাড়ীয়া গ্রামের বোয়ালিয়ার পাড়ায় এলজিইডি রাস্তার পাশের দুটি শিশু কাঠের গাছ কর্তন করেন মোঃ হাদিয়াজ মোল্ল্যা (৪০)। স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে গাছ কাটছেন এবং কোনো সমস্যা হবে না। পরে তিনি আরও দুই-তিনজনকে নিয়ে গাছগুলো কেটে কালিয়া উপজেলার মাসুদের মিলে নিয়ে যান। গাছগুলোর বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানান স্থানীয়রা।  
 
এলাকাবাসীরা জানান, হাদিয়াজ মোল্ল্যা ইতোপূর্বেও একই রাস্তার তার কাটের গুলার আশেপাশ থেকে প্রায় ১০টির বেশি গাছ চুরি করে কেটে নিয়ে গেছেন, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। তারা দাবি করেন, সরকারি সড়কের গাছ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।  
 
বিষয়টি জানার পর স্থানীয়রা নড়াগাতী  থানার ওসি এবং কালিয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেন। নড়াগাতী থানার এসআই মোঃ জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, গাছ উদ্ধার করে কালিয়া মিলের ম্যানেজার ও রেঞ্জারের তত্ত্বাবধানে জিম্মি রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  
পুলিশ সূত্রে জানা গেছে, গাছ কর্তনের সঙ্গে জড়িত অভিযুক্ত হাদিয়াজ মোল্ল্যার বিরুদ্ধে বন আইন ও সরকারি সম্পদ ক্ষতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে সরকারি সড়কের গাছ রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।  
 
এলাকাবাসী সরকারি সড়কের গাছ রক্ষায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দোষীদের  শাস্তির দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

1

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

2

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

3

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

4

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

5

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

6

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

7

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

8

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

9

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

10

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

11

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

12

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

13

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

14

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

15

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

16

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

17

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

18

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

19

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

20