জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজী আতিকুর রহমান 
নড়াইল জেলা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলা বিএনপির আয়োজনে পুরাতন বাস টার্মিনাল থেকে একটা র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুচিপোল এলাকায় গিয়ে শেষ হয়।  
এর আগে পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে  বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
এ সময় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান,  জেলা ছাত্রদলের সভাপিত ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, সদস্য সচীব আরিফুল আকবর মিলন, মহিলাদলের মধুমিতা,মাজেদা খানম টুকটুকি, সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান সহ জেলা-উপজেলা-নগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের  বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

1

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

2

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

3

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

4

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

5

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

7

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

8

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

9

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

10

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

11

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

12

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

13

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

14

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

15

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

16

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

17

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

18

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

19

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

20