জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে পুকুর থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

রূপক মুখার্জি।।

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় সোয়েবুর খান (৪৩) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১টার দিকে পৌরসভার মাইটকুমড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
নিহত সোয়েবুর খান মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। এলাকায় তিনি একজন নিরীহ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এহেন রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাইটকুমড়াসহ আশেপাশের এলাকার মানুষজনদের মধ্যে চরম ক্ষোভ ও  অসন্তুোষ বিরাজ করছে। 
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌরসভা গেট এলাকার মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন সোয়েবুর। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শুক্রবার দুপুর ১টার দিকে মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান এবং তদন্ত শেষে জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

1

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

2

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

3

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

4

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

5

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

6

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

7

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

8

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

9

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

10

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

11

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

12

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

14

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

15

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

16

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

17

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

18

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

19

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

20