জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন

কাজী আতিকুর রহমান,  নড়াইল 

নড়াইলে “কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগ” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায়  এ প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  লিংকন বিশ্বাস  ( উপসচিব )। 
ঊদ্বোধনীর আগে একটি র‌্যালী  ষ্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে একই স্থানে এসে শেষে হয়।
 উদ্বোধনী খেলায় ইয়ং প্যাগাসাস ক্লাব ৭-০ গোলে তুষার স্মৃতি সংসদকে পরাজিত করে।

জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লীগের সমন্বয়কারী এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোতাসসিন বিল্লাহ এবং নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, খেলোয়ারসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।।

প্রধান অতিথির বক্তব্যে লিংকন বিশ্বাস বলেন, “বাংলাদেশে হ্যান্ডবল এখনো তেমন পরিচিত নয়। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই খেলাকে জনপ্রিয় করা সম্ভব।”


 
কিউট জেলা ভিত্তিক এ  হ্যান্ডবল  (পুরুষ )লীগে মোট ২৪টি ক্লাব অংশ নিচ্ছে। ১১ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

1

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

2

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

3

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

4

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

5

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

6

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

7

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

8

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

9

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

10

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

11

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

12

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

13

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

14

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

15

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

16

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

17

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

18

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

19

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

20