জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

তরু খান।।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে।
১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এরপর থেকে ওইদিন সারাবিশ্বে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালিত হয়ে আসছে। এবারে দিবসটির মূলপ্রতিপাদ্য বিষয় ছিল ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’। 
মানববন্ধনে বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজির গাইবান্ধা চিফ কো-অর্ডিনেটর প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য দেন কো-অর্ডিনেটর সাংবাদিক রেজাউন্নবী রাজু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিকতু প্রসাদ, রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাস, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, তরুণ দল নারী পক্ষের মাধবী সরকার, গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. খালিদ হাসান, পিএফজি সদস্য সেলিনা আকতার, মাজেদা খাতুন ও গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ।  
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সদভাবাপন্ন। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মেরও মর্মবাণী হলো- শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। 
বক্তারা সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার কথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

1

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

2

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

3

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

4

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

5

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

6

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

7

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

8

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

9

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

10

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

11

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

12

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

13

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

14

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

15

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

16

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

17

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

18

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

19

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

20