জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ন্যায্যমূল্যে কিনে পাথর ফেরত দেওয়ায় কোটি টাকার ক্ষতিতে মিল মালিকরা

মোঃমানিক মিয়া।।

কোম্পানিগঞ্জ উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতারা বলেন, উপজেলায় ছোট বড় মিলিয়ে ৫০০ শতাধিক ক্রাশার মিল রয়েছে। তার মধ্যে অর্ধেকই সাদা পাথর ক্রয় করেছেন। আবার প্রশাসনের নির্দেশনা মেনে, প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমার শেষ মুহূর্তে পাথর ফিরিয়ে দিতে ব্যবসায়ীদের তোড়জোড়। মঙ্গলবার সন্ধ্যা ৫টার মধ্যে সাদাপাথর মজুতকারীদের স্বেচ্ছায় নিজ খরচে পাথর ফেরত দিতে বলা হলেও নির্দিষ্ট সময় পরও অনেকেই ট্রাক ও ট্রাক্টর দিয়ে পাথর ফেরত দিতে দেখা গেছে।

এখনও অনেক ব্যবসায়ী পরিবহণের অভাবে পাথর ফেরত দিতে পারেননি। অন্যদিকে পাথর ফেরত দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের।

তারা আরও বলেন, শ্রমিকরা সাদাপাথর চুরি করে এনে ধলাই নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। সেই ব্যবসায়ীরা আমাদের বিভিন্ন ক্রাশার মিলে বিক্রি করেছেন। আমরা ন্যায্যমূল্যে পাথর কিনেছি। এখন ফেরত দেওয়ার ফলে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, যারা লুট করেছে তাদেরকে গ্রেফতার করা হবে। তবে নিরীহ ও নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। যারা এখনো জমা দেয়নি তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হবে।

মঙ্গলবার বিকেলে আলটিমেটামের শেষমুহূর্তে সাদাপাথর ফেরত দেওয়ার কর্মযজ্ঞ ঘুরে দেখেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত মোট ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। তিন দিনের সময়সীমার মধ্যে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় জমা দিয়েছেন। সাড়ে ১৯ লাখ ঘনফুট পাথর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রতিস্থাপন করা হয়েছে ১১ লাখ ঘনফুট পাথর। এক সপ্তাহের মধ্যে উদ্ধারকৃত সব পাথর পুনঃস্থাপন করা হবে। পুনঃস্থাপন কাজ শেষ হলে সাদাপাথরের সৌন্দর্য অনেকটা ফিরে আসবে।

কী পরিমাণ পাথর লুট হয়েছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এদিকে  মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়কসহ সদস্যরা সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রোপওয়ে বাঙ্কার এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তদন্ত দলের সদস্য সচিব সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)সহ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবরা প্রতিনিধি হিসেবে সঙ্গে ছিলেন।

এ কমিটি ২০ আগস্ট গঠন করা হয় এবং তাদের ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভিন নেতৃত্বে কমিটির সদস্যরা  সিলেটে অবস্থান করে তদন্ত করবেন বলে জানা গেছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

1

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

2

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

3

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

4

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

5

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

6

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

7

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

8

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

9

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

10

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

11

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

12

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

13

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

14

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

15

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

16

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

17

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

18

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

19

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

20