মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।।
সুনামগঞ্জের ছাতকে নৌপুলিশের অভিযানে গত ১২ আগষ্ট মঙ্গলবার ছাতক নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন দোয়ারাবাজার থানা এলাকার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদী হতে সাদা সিঙ্গেল পাথরবাহী একটি স্টীলের তৈরি নৌকা এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা সাদা সিঙ্গেল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানায় কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জের সাদা পাথর হতে উক্ত পাথর চুরি করে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত দুই জন হলো মো: হেলাল মিয়া(২৭) পিতা-মোঃ নুরুজ্জামাল সাং-ফাজিলপুর, আব্দুল আজিদ (৪০) পিতা- মো: দেলোয়ার হোসেন সাং-বাগানী, উভয় থানা- জামালগঞ্জ, জেলা সুনামগঞ্জ।
উক্ত ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা নং-১০ তাং-১৩/০৮/২০২৫ খ্রি: ধারা-১৯৯২ সনের খনি ও খনিজ সম্পদ আইনের ৫ ও তৎসহ ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। ছাতক নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের নৌ পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
মন্তব্য করুন