মোঃ অলি উল্লাহ ইয়াসিন
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর সন্তান গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ পেল জাতীয় সাহিত্য সম্মাননা-২০২৫

কবি কাজী নজরুল ইসলাম ও আল মাহমুদকে নিবেদিত ও জুলাই বিপ্লবে শহীদ, গাজীদের স্মরণে ১২তম 
" জাতীয় সাহিত্য উৎসব ২০২৫ " অনুষ্ঠিত হয়েছে। 
আলোচনা, নিবেদিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ ও সম্মাননা প্রদান, কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে,
১১জুলাই শুক্রবার বিকেলে ঢাকায় পুরানাপন্টন জাতীয় মসজিদের উত্তর গেটের  ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত অনুষ্ঠানের 
উদ্বোধন করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামি সাহিত্যের জীবন্ত কিংবদন্তি কাসেম বিন আবু বকর। 
বিশিষ্ট কবি সাহিত্যিক জালাল খান ইউসুফ সভাপতিত্বে 
অনুষ্ঠানে কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক 'জাতীয় সাহিত্য সম্মাননা' ২০২৫  বিশিষ্ট গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ কে প্রদান করা হয়। পুরুষ্কার তুলে দেন ইসলামি সাহিত্যের অনন্য সাহিত্যিক কাসেম বিন আবু বকর।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ১৩নং রসুলপুর  ইউনিয়নের সন্তান আসাদ পারভেজ একজন মননশীল গবেষক ও সমকালীন রাষ্ট্রচিন্তক।
যিনি সমাজ, রাষ্ট্র ও রাজনীতির গভীরস্তর বিশ্লেষণে নিবেদিত। তাঁর লেখায় ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারাবাহিক চিন্তার প্রকাশ লক্ষণীয়।
বিশ্বপরিমন্ডল বিশেষ করে তৃতীয় বিশ্বের ভূ-রাজনৈতিক বাস্তবতা, বৈশ্বিক সাম্রাজ্যবাদ, মধ্যপ্রাচ্য সংকট এবং বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র নিয়ে বিশ্লেষণধর্মী রচনা করেন। তার আলোচিত গ্রন্থগুলোর মধ্য 'ফিলিস্তিনের বুকে ইজরাইল', 'নাফ নদীর ওপারে', 'কাশ্মির কার' ও 'উগ্র হিন্দুত্ববাদ' শুধু ইতিহাস নয়, বরং এক নিপীড়িত জাতির ট্র্যাজেডিকে তুলে ধরে—যেখানে মানবতা, প্রতিবাদ ও প্রতিরোধ এক হয়ে যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

1

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

3

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

4

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

5

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

6

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

7

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

8

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

9

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

10

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

11

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

12

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

13

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

14

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

15

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

16

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

17

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

18

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

19

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

20