জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর


মো: ফখর উদ্দিন
নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে নিহতের মেঝো ছেলে মো.রাজন হোসেন এমন অভিযোগ করেন। এর আগে, শনিবার রাত পৌনে ১২টার দিকে প্রাইম হসপিটালের অপারেশন থিয়েটারে ওই নারী মারা যান। মৃত রাবেয়া লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী।
নিহতের ছেলে রাজন হোসেন অভিযোগ করে বলেন, দুই মাস আগে বাড়ির উঠানে পা পিছলে পড়ে বাম হাতের কব্জির ওপরে ভেঙে পেলেন মা। তাৎক্ষণিক চন্দ্রগঞ্জ ইউনিয়নের এক ডাক্তারের কাছে ভাঙা হাতে প্লাস্টার করা হয়। দুই মাস পর প্লাস্টার খুলে এক্সরে করলে দেখা যায় ভাঙা হাড় জোড়া লাগেনি। এরপর মাইজদীর প্রাইম হসপিটালের ডাক্তার ফরিদুল ইসলামের সাথে ৭৫ হাজার টাকায় মায়ের বাম হাতের ভাঙা স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে পাত বসানোর চুক্তি হয়। চুক্তি মোতাবেক শনিবার সন্ধ্যায় মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করেন অ্যানেসথেসিয়ান গোলাম হায়দার। পরে তার আর জ্ঞান ফেরেনি।
রাজন অভিযোগ আরও বলেন, অজ্ঞান করার এক ঘন্টা পর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ব্যাপক তালবাহানা করে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান আমার মা মারা গেছেন। প্রকৃতপক্ষে আমার মা অজ্ঞান করার কিছুক্ষণের মধ্যেই মারা যান। রোববার সকালে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় অপারেশন, আইসিইউ ও অ্যাম্বুলেন্সের কোন খরচ লাগবেনা আপনারা মরদেহ নিয়ে যান। হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছে আমার মায়ের হাই প্রেসার থাকায় এমন হয়েছে। আবার বলে লো প্রেসার ছিল, এজন্য এমন হয়েছে। রবিবার দুপুর সোয়া ১টার দিকে আমার বড় ভাই ও জেঠা হাসপাতালে এসে সমঝোতা করে মরদেহ নিয়ে গেছেন। কি সমঝোতা হয়েছে সেটা আমি এখনো জানিনা।
যোগাযোগ করা হলেে মাইজদী প্রাইম হসপিটালের সিনিয়র এজিএম শিপন শাহ ভুল চিকিৎসার মৃত্যু অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার রোগীর স্বজনদের বলেছে আপনারা মামলা করার প্রয়োজন মনে করলে করেন।
নোয়াখালী সিভিল সার্জ ডাক্তার মরিয়ম সিমি বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

1

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

2

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

3

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

4

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

5

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

6

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

7

অশ্রুসিক্ত ভালোবাসা

8

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

9

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

10

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

11

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

12

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

13

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

14

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

15

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

16

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

17

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

18

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

19

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

20