জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসত ঘরে তাকে সাপে কামড় দেয়। মারা যাওয়া শিশুটির নাম মোসাম্মৎ হাবিবা (৮)। সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো.হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।   
এসব তথ্য নিশ্চিত করে চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম। তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসত ঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে তার হাত থেকে একটি কলম পড়ে যায়। ওই সময় মাটি থেকে কলম নেওয়ার সময় হাবিবাকে বিষধর সাপ কামড় দিয়ে চলে যায়। পরে তার হাতে সাপে কামড় দেওয়া ওপরের স্থানে বেঁধে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিৎিসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।       
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

1

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

2

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

3

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

4

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

5

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

6

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

7

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

8

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

9

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

10

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

11

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

12

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

13

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

14

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

15

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

16

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

17

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

18

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

19

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

20