জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

 বার্তা প্রেরক 
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা  

'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে শেষ হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর দেয়া তথ্য মতে, সাত দিনব্যাপী মেলায় ১০ লক্ষাধিক টাকার গাছ বিক্রির খবর পাওয়া গেছে।
 

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।


বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম বলেন, গাছ আমাদের বিনামূল্যে অক্সিজেন দেয়। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন সিলিন্ডার থেকে অক্সিজেন কিনতে বুঝা যায় আমরা প্রতিদিন বিনামূল্যে গাছ থেকে কি পরিমাণ অক্সিজেন পাই। গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি যদি তাদের দেশপ্রেম, বৃক্ষরোপণ এই বিষয়গুলো আলোচনা করা হয়,তবে দেশ সবুজে ভরে যেতে খুব বেশি সময় লাগবেনা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, আমরা যা খাই এবং যে অক্সিজেন গ্রহন করি সবকিছু গাছের সাথে জড়িত। সব জেনেও আমরা বনায়ন ধ্বংস করছি, বন উজাড় করে ঘরবাড়ি তৈরী করছি। আমাদের মানুষ হিসেবে যে দায়িত্ব সেটি আমরা যথাযথভাবে পালন করছিনা। আমরা জেনে-বুঝেই গাছ কেটে নিজেরা নিজেদের ক্ষতি করছি। আমরা এসব অভ্যাস থেকে বের হতে হবে। নিজেরা নিজেদের সাধ্য অনুযায়ী গাছ লাগাতে হবে এবং বনায়ন রক্ষা করতে হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার যে রক্ষাকবচ গাছ' সেটি রক্ষা করতে হবে। কোন কারণে একটা গাছ কাটা গেলে নূন্যতম দশটা গাছ লাগাতে আমরা চেষ্টা করবো।

সভাপতির বক্তব্যে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, গাছ সৃষ্টিকর্তার অনেক গুরুত্বপূর্ণ দান। গাছের কারণে আমরা প্রাণভরে অক্সিজেন নিতে পারি। গাছের অবদান বলে শেষ করা যাবেনা। সবাই প্রতিবছর যাতে নূন্যতম একটি করে হলেও গাছ লাগায়। প্রতিবছর গাছের কারণে আমরা অনেক বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই।

 
সমাপনী অনুষ্ঠানে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু, নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের নোয়াখালীর সম্পাদক এ.এস.এম.নাসিমসহ বিভিন্ন নার্সারির মালিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা বক্তব্য রাখেন। এসময় বৃক্ষমেলায় অংশ নেয়া নার্সারি মালিকদের মধ্য থেকে সেরাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।


এর আগে, গত সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঈদগা মাঠে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

1

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

2

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

4

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

5

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

6

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

7

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

8

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

9

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

10

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

11

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

12

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

13

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

14

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

15

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

16

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

17

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

18

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

19

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

20