জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নারীর সঙ্গে হোটেলে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

নোয়াখালীর সুবর্ণচরে হোটেলের কক্ষে নারীর সঙ্গে শফিকুল ইসলাম পলাশ নামে এক ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। তিনি স্থানীয় সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক।

শুক্রবার (২ মে) রাতে ভিডিওটি নিজের দাবি করে পলাশ বলেন, একটি পক্ষ ভিডিওটি প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। বিষয়টি আমার দলের কেন্দ্রীয় দপ্তরকেও পাঠিয়েছে।


তিনি দাবি করেন, ভিডিওটি চার বছর আগের। সম্প্রতি সৈকত সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিত্বের প্রশ্নে কখনও আপস করি না।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতাদের এ ধরনের আচরণে অনেকে কলেজের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, নতুন গঠিত কমিটির অনেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম চরজব্বর থানায় সাধারণ ডায়েরি করে আইনের সহায়তা চেয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

1

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

2

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

3

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

4

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

5

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

6

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

7

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

8

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

9

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

10

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

11

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

12

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

13

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

14

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

15

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

16

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

17

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

18

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

19

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

20