জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

শাহাদাৎ বাবু 


নোয়াখালী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের আয়োজনে জেলা শহর মাইজদী মধুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের সভাপতি আব্দুল হান্নান টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহজাহানের বড় সন্তান জেলা বিএনপি নেতা আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতীক ছিলেন তিনি। দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।সভার শেষাংশে মরহুমার রুহের মাগফিরাত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দেশের শান্তি-স্থিতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়া গেল ৩০ ডিসেম্বর ইন্তেকালের পর থেকে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ ধরনের স্মরণ সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

1

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

2

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

3

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

4

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

5

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

6

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

7

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

8

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

9

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

10

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

11

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

12

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

13

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

14

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

15

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

16

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

17

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

18

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

19

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

20