জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

 মোহাম্মদ উল্লাহ
 

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে ক্রয়কৃত ভূমি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। আবদুল গফুরের কাছ থেকে ক্রয়কৃত জমির মালিকানা দাবি করে উভয় পক্ষ বর্তমানে বিরোধে জড়িয়েছে।
অভিযোগকারী আক্তারুজ্জামানের পক্ষে তার ভাই আমিরুল ইসলাম জানান, তাদের পিতা মরহুম মনসুর মাস্টার কাদরা মৌজার ৪০১ নম্বর এলাকায় জেলা জরিপের ১২৩ নম্বর এবং এমআরআর ১২৬ নম্বর খতিয়ানে (তারিখ: ০৩/০৬/১৯৮০) ৩৩৩৪ নম্বর ছাব কবালার মাধ্যমে ৫.৫০ শতাংশ জমির মালিক হন। পিতার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তারা ওই সম্পত্তির মালিক হন।

তিনি আরও দাবি করেন, নালিশী জমিটি বি এস ৭১৮ নম্বর খতিয়ান, সাবেক ২২৫ নম্বর দাগের হাল ১৯৬ দাগে মরহুম মনসুর আহমেদ ও তার ওয়ারিশদের নামে রেকর্ডভুক্ত রয়েছে। অথচ একই জমি আবদুল গফুরের কাছ থেকে নেকবর আহমদ প্রকাশ নেকবর মেম্বার ক্রয় করেছেন বলে দাবি করছেন।

অন্যদিকে, বিবাদী নেকবর আহমদ প্রকাশ নেকবর মেম্বার তার বক্তব্যে জানান, তিনি কাদরা মৌজার ৪০১ নম্বর এলাকায় জেলা জরিপের ১২৩ নম্বর ও এমআরআর ১২৬ নম্বর খতিয়ানে (তারিখ: ১৪/০৮/২০০৬) ৪৪৪৮ নম্বর ছাব কবালার মাধ্যমে মোট ১০ শতাংশ জমি (৮ শতাংশ ও ২ শতাংশ) বৈধভাবে ক্রয় করেন। তার দাবি অনুযায়ী, নালিশী জমিটি বি এস ৭১৮ নম্বর খতিয়ান, সাবেক ২২৫ নম্বর দাগের হাল ১৯৬ ও ২৩১ দাগে তার নামে রেকর্ডভুক্ত রয়েছে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান সেনবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আদালতেও ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে একটি মামলা চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

1

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

2

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

3

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

4

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

5

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

6

হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

7

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

8

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

9

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

10

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

11

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

12

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

13

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

14

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

15

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

16

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

17

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

18

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

19

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

20