জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 



নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 



স্থানীয় সরকারের উপপরিচালক (অতি.দা.) মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।



অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানের সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা গ্রাম আদালতের প্রচার প্রচারণায় সহযোগিতা করুন। এতেকরে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানবে এবং গ্রাম আদালতের সেবা গ্রহণ করতে পারবে। আর আপনাদের প্রচারণায় তারা উপকৃত হবে। লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার ও হ্যাবিটেড ফর হিউম্যানেটি বাংলাদেশ, নোয়াখালীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যৌথভাবে গ্রাম আদালতের উপর একটি নাটিকা তৈরী করতে পারেন। এতে করে গ্রাম আদালতে প্রচারনা আরো ভালো হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালতের সেবা গ্রহিতাদের সাকসেস কেস স্টোরি নিয়ে সংবাদ প্রকাশ করলে এতেও গ্রাম আদালতের প্রচারণায় মানুষ সচেতন হবে।



গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, আজকের সভার মূল উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং বেসরকারি সংস্থার বিভিন্ন কার্যক্রমের সাথে গ্রাম আদালতকে সম্পৃক্ত করা। যাতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে গ্রামীণ পর্যায়ের মানুষ যাতে গ্রাম আদালত সেবা সম্পর্কে জানে।



প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রাম আদালত প্রান্তিক মানুষের আশা-আকাঙ্ক্ষার জায়গা। এটি একটি মহৎ উদ্যোগ। একটা মানুষ যদি তার ছোটখাটো একটা সমস্যা নিয়ে উচ্চতর আদালতে যায়, তখন তার ভোগান্তি কতটুকু হবে তা আপনারা ভেবে দেখুনতো! প্রাতিষ্ঠানিকভাবে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করতে হবে। আর এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

1

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

2

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

3

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

4

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

5

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

6

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

7

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

8

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

9

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

10

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

11

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

12

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

13

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

14

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

15

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

16

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

17

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

18

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

19

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

20