জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

মো: ফখর উদ্দিন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন অধিদপ্তর এবং ঝুঁকিপূর্ণ কমিউনিটির নারীদের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে একটি অধিপরামর্শ সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এই কর্মসূচির আয়োজন করে। ইউএনএফপিএ ও অ্যাকশনেইডের সহযোগিতায় রোববার বিকেলে হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। এছাড়াও, দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং প্রতিটি স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন, শিক্ষক, কাজীসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সুবর্ণচর ইউনিয়নের চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, “স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হয় না। ঘরোয়া সহিংসতা হলে তা আরও আমলে নিতে চায় না।“ তিনি ভুক্তভোগীদের যেকোনো সহিংসতার মুখে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে পুলিশের সাহায্য নিতে আহ্বান জানান।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুননাহার তার বক্তব্যে বলেন, "সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের প্রচুর অভিযোগ আসে। নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে এবং পরিবার থেকেই শিশুকে সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।"
আলোচনার এক পর্যায়ে তিনি উপস্থিত কমিউনিটির সদস্যদের সহিংসতার প্রতিকারে কোথায় সহযোগিতা পেতে পারে, সে বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। উপস্থিত নারীরা জানান সহিংসতার শিকার হলে স্থানীয় গণ্যমান্য 
ব্যক্তিদের কাছে গিয়ে তেমন সমাধান মেলে না এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকে। তারা আইনের আশ্রয়কেই বেশি নিরাপদ মনে করেন।
উদ্যোক্তারা আশা করছেন, এই অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল অংশীজনের প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর সমন্বিত প্রক্রিয়া তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

1

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

2

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

3

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

4

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

5

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

6

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

7

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

8

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

9

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

10

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

11

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

12

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

13

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

14

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

15

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

16

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

17

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

18

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

19

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

20