জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুরু

আতিকুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুরু হয়েছে।
আজ ৫ জানুয়ারি (সোমবার) নোবিপ্রবির প্রধান ফটকে নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদান স্মরণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শোকবইয়ে শোকাভিভূত অনুভূতি ব্যক্ত করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ জানান।
এ সময় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি গভীর শোকে মুহ্যমান। তাঁর মহাপ্রয়াণে নোবিপ্রবি ছাত্রদল গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর দেশনেত্রী নিজ হাতে স্থাপন করেছিলেন। এ কারণে নোবিপ্রবি পরিবার কৃতজ্ঞচিত্তে সবসময় এই মহীয়সী নেত্রীকে স্মরণ করবে।”
উল্লেখ্য, শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচিটি ৫ থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

1

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

2

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

3

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

4

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

5

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

6

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

7

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

8

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

9

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

10

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

11

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

12

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

13

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

14

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

15

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

16

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

17

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

18

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

19

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

20