জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবি কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করলো ছাত্রদল

আতিকুর রহমান



শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেছে নোবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার  (১৫ জানুয়ারি ২০২৬) দ্বিতীয়বারের মতো তারা ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. আশিকুর রহমান ও ডেপুটি লাইব্রেরিয়ান বাবর আলীর সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন সমস্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন ছাত্রদলের নেতারা। এ সময় লাইব্রেরির সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের পাঠসংক্রান্ত সুযোগ-সুবিধা উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তারা।

পরবর্তীতে ছাত্রদলের নেতৃবৃন্দ লাইব্রেরির রিডিং রুম, ক্যারিয়ার কর্ণার, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য কর্ণারসহ সকল কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যমান অসংগতি ও সমস্যার খোঁজখবর নেন।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন,
“আগামীর বাংলাদেশ বিনির্মাণে মেধাভিত্তিক জনসম্পদ তৈরিতে প্রতিটি ক্যাম্পাসের লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমাদের ক্যাম্পাসের লাইব্রেরিতে শব্দদূষণ সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং মৌলিক ব্যবস্থাপনায় ঘাটতি স্পষ্ট। ক্যারিয়ার কর্ণারে যুগোপযোগী ও আপডেটেড স্টাডি ম্যাটেরিয়ালের অভাব রয়েছে। আমরা লক্ষ্য করেছি, ৪৭তম বিসিএস সম্পর্কিত কিছু বই থাকলেও আগামী ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার উপযোগী আপডেটেড বই নেই, যা সমন্বয়হীনতারই প্রতিফলন।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য কর্ণারে নিরপেক্ষ ও প্রামাণ্য ইতিহাসভিত্তিক কোনো বই পাওয়া যায়নি। এখনো সেখানে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসভিত্তিক বইয়ের আধিক্য রয়েছে। আমরা জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসভিত্তিক বইপুস্তক সংযোজনের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছি।”

নোবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, "আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনকালে বেশ কিছু অসংগতি লক্ষ্য করেছি। লাইব্রেরিতে পর্যাপ্ত একাডেমিক ও রেফারেন্স বইয়ের অভাব রয়েছে। বিশেষ করে ক্যারিয়ার কর্ণারে হালনাগাদ বই না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইতিহাস কর্ণারে একমুখী মতাদর্শভিত্তিক বইয়ের আধিক্য লক্ষ্য করা যায়, যা জ্ঞানচর্চার বৈচিত্র্যের পরিপন্থী। এছাড়া লাইব্রেরির ভেতরে পাঠের পরিবেশ নিশ্চিত করতে বাহিরের শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর সাউন্ড ক্যান্সেলেশন ব্যবস্থার দাবি জানানো হয়েছে। এসব বিষয় দ্রুত সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি মামুন হাসান, ফারুক আহমেদ খান, আল জকি হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন ইকবাল দিহান, শিক্ষার্থী হিমুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

1

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

2

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

3

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

4

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

5

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

6

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

7

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

8

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

9

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

10

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

11

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

12

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

13

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

14

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

15

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

16

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

17

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

18

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

19

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

20