আতিকুর রহমান
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে ৪৩ লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারি, অভিযুক্তকে সাময়িক বরখাস্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলে ৪৩  লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। হিসাবে গরমিল, অর্থ আত্মসাৎ এবং আর্থিক কেলেঙ্কারির কারণে রিসার্চ সেল এর কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরী জিকুকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ হতে এ বিষয়টি জানা যায়। 

অফিস আদেশে বলা হয়, শিক্ষকদের গবেষণা প্রকল্পের সমন্বয়ের জন্য প্রাপ্ত ভ্যাট-ট্যাক্স এর প্রায় ৩০ লক্ষ টাকা সময়মতো সরকারী কোষাগারে জমা না দেয়া, এ বিষয়ে জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর না পাওয়া, কর্তৃপক্ষের অগোচরে ব্যক্তিগত কাজে উক্ত টাকা খরচ করা এবং উল্লিখিত অর্থ একাউন্টে জমা করার নির্দেশ দেয়া হলেও তা জমা না করা এবং সাম্প্রতিক অডিট টীম কর্তৃক প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা সহ প্রায় ৪৩ লক্ষ টাকার হিসাবে গরমিল, অর্থ আত্মসাৎ, তছরূপ ও আর্থিক কেলেঙ্কারির কারণে রিসার্চ সেল এর কম্পিউটার অপারেটর জনাব কাওসার হামিদ চৌধুরী জিকু কে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশে আরো বলা হয়, তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে এবং তার বাবা আগামী এক মাসের মধ্যে উক্ত টাকা ফেরত দিবেন মর্মে অঙ্গীকারের ভিত্তিতে তাকে নিজের জিম্মায় নিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী বলেন, হিসাবে গরমিল এবং আর্থিক কেলেঙ্কারির কারণে তাকে  শোকজ করে  সাময়িক বরখাস্ত করা হয়। তার বাবা ১ মাসের মধ্যে এ টাকা ফেরত দিবেন বলে তার জিম্মায় নিয়ে যান। ইতিমধ্যে আমরা আরেকটি নোটিশ দিয়েছি। যেখানে বলা হয়েছে কেউ যাতে তার সাথে কোনো আর্থিক লেনদেনে না যায়।  

তিনি আরো বলেন, অফিস খোলা হলে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এখানে সে একা জড়িত নাকি সাথে অন্য আরো কেউ আছে এগুলোও খুঁজে বের করতে হবে। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

1

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

2

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

3

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

4

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

5

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

6

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

7

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

8

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

9

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

10

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

11

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

12

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

13

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

14

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

15

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

16

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

17

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

18

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

19

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

20