নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৪৬(১) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তৃণমূলের হ্যাভিওয়েট নেতা ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোস্তাফিজুর রহমান। তিনি শুধু দলীয় রাজনীতিতেই নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক দূরদৃষ্টি, সংগঠন পরিচালনায় দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে স্থানীয় পর্যায়ে তিনি বিএনপির একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪৬(১) আসনে মোঃ মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। এ খবরে তিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে পোস্টার, লিফলেট ও গণসংযোগের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান মাঠের রাজনীতিতে কর্মীদের পাশে থেকে সব সময় অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। তাঁর মনোনয়ন এলাকায় বিএনপির সংগঠনকে আরও গতিশীল করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্ক, সাধারণ মানুষের ভালোবাসা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা মোস্তাফিজুর রহমানকে আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে।