জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিম্নমানের কাজের অভিযোগে স্কুলের প্রাচীর ভাঙলো স্থানীয় জনতা

তারিকুল ইসলাম 
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬২৫ ফিট প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে। ইট গাঁথুনির পর হলফল করে নড়াই উত্তেজিত জনতা সেই প্রাচীর হাতের ঠেলা দিয়ে ভেঙ্গে ফেলেছে। উত্তেজিত জনতার অভিযোগ, কম পরিমান সিমেন্ট দিয়ে ইট গাঁথুনি করায় প্রাচীর হলফল করে নড়ে। ঝুকি থাকায় জনগন তা হাত দিয়ে ঠেলে ভেঙ্গে ফেলেছে। সিডিউল মোতাবেক কাজ করতে দাবী করেছেন তারা। আর ঠিকাদার বলছেন ভিন্ন কথা, গাঁথুনির পর জমাট হতে সময় লাগে, তার আগেই জনগন প্রাচীর ভেঙ্গে ফেলেছে। আসলে সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ হয়। দরপত্রের মাধ্যমে ওই কাজের দায়িত্ব পান জয়পুরহাটের মেসার্স এমরান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছে ঠিকাদার। এরইমধ্যে বিমের কাজ শেষ হয়েছে এবং ইট গাঁথার কাজ শুরু করেছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের। ইট গাঁথার পর প্রাচীর হলফল করে নড়ে। ঝুকি মনে করে স্থানীয় লোকজন প্রাচীরের ইটগুলো হাত দিয়ে ঠেলা মেরে ভেঙ্গে ফেলেছে। তাদের দাবী, সিডিউলের বাহিরে এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না। 

 প্রত্যক্ষদর্শী আব্দুল মোত্তালিব হোসেন। তিনি বলেন, যেখানে এক কড়াই সিমেন্ট ও চার কড়াই বালু মিকসার করে ইট গাঁথার কথা, সেখানে মিস্ত্রিরা এক কড়াই সিমেন্টের সাথে আট কড়াই বালু দিয়ে কাজ করা হচ্ছে। সে কারনেই জমাট না হয়ে ইটগুলো হাতের ঠেলায় খুলে যাচ্ছে এবং বালু ও সিমেন্ট (মসলা) ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। যে কোনো সময় প্রাচীর ভেঙ্গে পড়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সবাই মিলে প্রাচীর ভেঙ্গে ফেলেছে। 

ঠিকাদারের নিয়োজিত কাজ দেখভালের দায়িত্বে থাকা রবিউল ইসলাম বলেন, সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতেই কাজ হচ্ছে। স্থানীয় লোকজন অযাচিত ক্ষিপ্ত হয়ে প্রাচীর ভেঙ্গে ফেলেছে। আসলে ইট গাঁথার পর জমাট হতে কমপক্ষে ২৪ ঘন্টা সময় অতিবাহিত হতে হয়। তার আগেই লোকজন প্রাচীর ভেঙ্গে ফেলেছে। বিষয়টি প্রকৌশলীকে জানানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল বলেন, কাজ দেখভালের জন্য বিদ্যালয় থেকে তিন সদস্যর একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা এই কাজ দেখভাল করছেন। কাজ এখনও শেষই হয়নি, তার আগেই লোকজন এসে প্রাচীর ভেঙ্গে ফেলেছে। কেন ভেঙ্গে ফেলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কাজের মান খারাপ বলে ভেঙ্গে ফেলেছে। 

জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী আবু রায়হান বলেন, বিষয়টি আমি জানিনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

1

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

2

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

3

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

4

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

5

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

6

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

7

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

8

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

9

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

10

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

11

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

12

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

13

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

14

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

15

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

16

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

18

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

19

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

20