জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

না.গঞ্জে এনসিপি প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা, আহত ২

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ 
মো: নাজমুল আহসান জাবেদ 

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের উপর হামলা চেষ্টার ঘটনা ঘটেছে। 

আজ বুধবার সন্ধ্যা ৭ টায় কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় এনসিপির দুজন কর্মী আহত হয়েছেন বলে দাবী করেন নেতাকর্মীরা। তবে নিরাপদে আছেন এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন।

আহতরা হলেন ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২), মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

ঘটনার বর্ণনা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরন করতে দেখা যায়। নেতাকর্মীদের তাকে নিয়ে সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এসময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে। ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ওই যুবক জানায় তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এই বিষয়ে এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আমি নিরাপদ আছি। এই ঘটনা ফতুল্লা থানার ওসি সহ প্রশাসনের কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা চলছে।’

জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠাই। কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

1

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

2

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

4

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

5

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

6

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

7

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

8

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

9

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

10

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

11

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

12

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

13

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

14

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

15

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

16

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

17

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

18

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

19

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

20