জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

খ,ম,জায়েদ হোসেন

সাম্য ও সমতায় দেশ গড়বো সমবায়” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মন বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

আজ ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ১০টায় নাসির নগর সমবায় অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৪তম সমবায় দিবসের শুভ সূচনা হয়।

এ দিবস উদযাপন উপলক্ষে নাসির নগর উপজেলা প্রশাসন ও সমবায় লিঃ এর উদ্যোগে এক বর্ণাঢ্য ব়্যালী নাসির নগরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান।

সভায় বক্তব্য রাখেন ভলাকুট একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হারুন তালুকদার এবং নাসির নগর ইউনিয়ন ধীবর সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক পরিমল দাস।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

1

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

2

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

3

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

4

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

5

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

6

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

7

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

8

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

9

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

10

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

11

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

12

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

13

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

14

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

15

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

16

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

17

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

18

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

19

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

20