জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা


মিয়া সুলেমান
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি.)  আঠারবাড়ি এলাকার মধুপুর পশ্চিম পাড়া (কওমী) মাদরাসা মাঠে আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি, এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে একসাথে হাত তুলে দোয়া করতে আহ্বান জানান। 

আয়োজক আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কখনও ফ্যাসিস্ট শক্তির ভয়-জুলুমের মুখে দেশ ছেড়ে পালাননি। বরং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। দেশব্যাপী কোটি মানুষ তার সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।” দোয়া মাহফিলে স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। আশপাশের গ্রাম থেকে উপস্থিত বহু মানুষ তাদের চোখের জলে দেশনেত্রীর জন্য প্রার্থনা করেন। 

মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা নিয়মিত দোয়া ও গণপ্রার্থনা কর্মসূচি পালন করে আসছেন। তারা বিশ্বাস করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারো নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং স্থানীয় জনগণের হৃদয়ে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ঐতিহ্য হারাবার পথে

1

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

2

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

3

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

4

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

6

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

7

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

8

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

9

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

10

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

11

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

12

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

13

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

14

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

15

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

16

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

17

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

18

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

19

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

20