জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

মোঃ শাহিনূর ইসলাম 
শেরপুরের  নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় আব্দুল হামিদ (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা  পুলিশ।

মঙ্গলবার  (১৮ নভেম্বর) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হামিদ ছোটবেলায় পিতা মারা যাওয়ার পর নানার বাড়িতেই বেড়ে ওঠেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলী (ফকির) এর বাড়িতে থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। সোমবার  (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যায়।

পরেরদিন মঙ্গলবার  ভোর সাড়ে ৬টার দিকে রিয়াজত আলী  ঘরের দরজা  খুলা দেখেন, দেখে  হামিদ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

1

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

2

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

3

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

4

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

5

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

6

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

7

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

8

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

9

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

10

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

11

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

12

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

13

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

14

শামীম তালুকদার স্ব পদে বহাল।

15

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

16

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

17

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

18

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

19

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

20