জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে শ্রীগুরু মিষ্টান্ন ও রসের মিষ্টিসহ ছয় দোকানীকে জরিমানা ॥ দুইটিকে সীলগালা

মো. শাহজাহান ফকির।।

ময়মনসিংহের নান্দাইলে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজন ও পরিমাপে কারচুপি এবং পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকার অভিযোগে ছয়টি দোকানে অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি মিষ্টির দোকানের মালিককে না পাওয়ায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নান্দাইল পুরাতন বাজার ও চামটা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে ময়মনসিংহের বিএসটিআই এর প্রকৌশল. পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত ও প্রকৌ. ফিল্ড অফিসার (সিএম) নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জানা যায়, নান্দাইল পুরাতন বাজারের ‘শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘রসের মিষ্টি’ নামক দুটি দোকানে দইসহ অন্যান্য ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে বিধি অনুযায়ী উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘জয়গুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘জয়কালী মিষ্টান্ন ভান্ডার’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক বা কোনো প্রতিনিধিকে অভিযানে পাওয়া যায়নি। ফলে উপজেলা প্রশাসন দোকান দুটিকে সিলগালা করে দেয়।

পরে চামটা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী ‘মা-বাবার দোয়া হোটেল’ এবং ‘কালাম হোটেল’ নামক দুটি খাবার হোটেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও পণ্যের মান সম্পর্কিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

1

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

2

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

3

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

4

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

5

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

6

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

7

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

8

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

9

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

10

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

11

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

12

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

13

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

14

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

15

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

16

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

17

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

18

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

19

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

20