জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

সাধীন আলম হোসেন ..


ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনা মুক্ত নাটোর গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলা পুলিশের ট্রাফিক  সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন হয়েছে।
আজ (২৪ নভেম্বর)নাটোর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সেবা সপ্তাহ 2025 উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি ডঃ মোঃ শাহজাহান পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আসমা শাহীন এবং নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রিন্সিপাল মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম। 

প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ এবং সভাপতি মহোদয় পায়রা উড়িয়ে এবং বেলুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। পরে উপস্থিত ছাত্র, শ্রমিক এবং সাংবাদিকদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ, মটর শ্রমিক এবং জনগণের  সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। 

অনুষ্ঠানে, জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাটোর সদর,  প্রিন্ট- ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শতাধিক ছাত্র-ছাত্রী সহ সাতশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। 

'ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনা মুক্ত নাটোর গড়ি"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

1

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

2

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

3

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

4

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

5

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

6

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

7

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

8

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

9

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

10

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

11

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

12

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

13

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

14

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

15

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

16

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

17

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

18

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

19

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

20