জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা


মো:জুয়েল রানা 

 নীলফামারীর ডিমলা উপজেলায়  নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত এবং তার বাড়ির সামনে মজুদকৃত ১০০০ ঘনফুট বালু জব্দ করেন।

রবিবার (০৪ জানুয়ারি) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈপাড়া ও নটাবারি  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: ইমরানুজ্জামান  ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) রওশন কবির।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গোলাম রব্বানী, পিতা রুস্তম আলী। তিনি নাউতারা ইউনিয়নের  নটাবাড়ি গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটাবাড়ি এলাকায় নাউতারা নদী থেকে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর এবং বাড়ির সামনে মুজুদকৃত বালু জব্দ করা হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্ট ট্রাক্টর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টর মালিক রব্বানীর বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত হবেন না—মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

1

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

2

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

3

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

4

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

5

ভয় দেখাতেই মাঠে নেমেছি

6

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

7

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

8

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

9

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

10

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

11

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

12

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

13

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

14

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

15

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

16

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

17

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

18

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

19

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

20