জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

অরবিন্দ রায়।।

নরসিংদীর পাঁচদোনা মোড়ে সিএনজি স্ট্যান্ড দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিএনপি দই গ্রুপের সংঘর্ষে  দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

রোববার সন্ধ্যার পর  শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় দফায় দফায় দুই গ্রুপের  সংঘর্ষ হয়।  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আহতদের মধ্যে পাঁচদোনা এলাকায় তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮), বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)  তাদের উদ্ধার করে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।
সর্বশেষ রোববার সন্ধ্যায় ঝুট নিয়ে মোছাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সন্ধার পর  থেকে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে । পরে  দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম গনমাধ্যমকে জানান , সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা পরস্পর মুখোমুখি অবস্থান করে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে  পুলিশ সকল প্রস্তুতি গ্রহন করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

1

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

2

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

3

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

4

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

5

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

6

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

7

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

8

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

9

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

10

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

11

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

12

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

13

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

14

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

15

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

16

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

17

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

18

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

19

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

20