জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান গাজাঁ, কলকি ও চাকুসহ দু’ ব্যবসায়ী গ্রেফতার

নিয়ামুল করিম অপু।।

নবীগঞ্জে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে গাজা ও সরঞ্জাসাধীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১১ টা থেকে বুধবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে একদল সেনাদল গোপন সংবাদের ভিত্তিতে বুরহান উদ্দিন শেখ (৭০) ও মোশাহিদ উদ্দিন মশন (৬৫) নামের দু’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুরহান উদ্দিন শেখ ও একই ইউনিয়নের মহাসড়কের পার্শ্বে ভুমিহীন পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন দীর্ঘদিন ধরে গাজাসহ মাদক সেবক ও বিক্রি করে আসছিল। তারা একটি মাদকের সিন্ডিকেট তৈরী করে সিএনজি, অটোরিক্সা চালক, চানাচুর বিক্রেতা ও চায়ের দোকানীদের দিয়ে খুচরা ও পাইকারী মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার উঠতি বয়সের যুবকসহ মধ্য বয়সী যুবক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও মাদকের ছুয়াঁয় ধংসের দিকে ধাবিত হচ্ছে। ফলে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর কাজী ফয়সল এর নেতৃত্বে একদল সেনা সদস্য অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে কুখ্যাত গাজা ব্যবসায়ী বুরহান উদ্দিন শেখ ও মোশাহিদ উদ্দিনকে আটক করেন। এ সময় তাদের কবল থেকে ৯শ গ্রাম গাজাঁ, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি স্বীকার করেছেন থানার ডিউটি অফিসার এএসআই হিল্লোল তালুকদার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

1

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

2

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

3

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

4

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

5

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

6

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

7

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

8

কালকিনিতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্র নিহ

9

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

10

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

11

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

12

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

13

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

14

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

15

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

16

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

17

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

18

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

19

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

20